টাঙ্গাইল প্রতিনিধি : ২২ জুন রোববার টাঙ্গাইল টেকনিক্যাল স্কুল এ্যাণ্ড কলেজ মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা টাঙ্গাইল জেলা আয়োজিত ‘সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকবিরোধী’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে সেমিনার শুরু হয়। আলোচক হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার টাঙ্গাইল প্রতিনিধি মুফতী নূরুদ্দীন জামালী। তিনি তার বক্তব্যে ইসলামে জঙ্গিবাদ ও জিহাদের পার্থক্য তুলে ধরে শিক্ষার্থীদের জঙ্গিদের অপতৎপরতা রুখে দিতে সদা সোচ্চার থাকতে আহ্বান জানান।
মাদকের ভয়াবহতা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী এর ব্যাখা করে তিনি বলেন, মাদক ইসলামে হারাম। সকল পাপের মূল হলো মাদক। সমাজে, সংসারে যতসব সমস্যা বেশীরভাগ এ মাদকের কারণেই হয়। তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে।
এছাড়াও সেমিনারে উপস্হিত ছিলেন টাঙ্গাইল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ড. মো: মনিরুজ্জামান। টাঙ্গাইল জেলা চীফ ইন্সপেক্টর বিজয় চন্দ্র দাস। সুদর্শন সাহা, এ কে এম আনিসুর রহমান, মোহা: শফিকুল ইসলামসহ আরও অনেকে।


