টিকা নিয়ে যা বললেন জো বাইডেন

টিকা নিয়ে যা বললেন জো বাইডেন

পাথেয় টোয়েন্টিফের ডটকম : নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ডেলাওয়্যার খ্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে তিনি টিকা নেন। এর আগে তার স্ত্রী জিল বাইডেন টিকা নিয়েছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের টিকা নেওয়ার বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন, যেসব বিজ্ঞানী এবং গবেষকরা এটি সম্ভব করার (টিকা উদ্ভাবন) জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ। আমরা আপনাদের কাছে ভীষণ ঋণী।

তিনি আরো লিখেছেন, যুক্তরাষ্ট্রের জনগণকে বলছি- ভয় পাওয়ার কিছু নেই। টিকা যখন সহজলভ্য হয়ে যাবে, আমি আপনাদের বলছি- টিকা নেবেন।

বাইডেনের এটা প্রথম টিকা; করোনাভাইরাসের দ্বিতীয় টিকা দুই সপ্তাহ পর নেবেন তিনি। টিকা নেওয়ার পর তিনি বলেছেন, এটা করছি মানুষকে বুঝানোর জন্য যে, উদ্বেগের কিছু নেই। টিকা নেওয়ার জন্য মানুষকে প্রস্তুত করা উচিত বলেও মনে করেন তিনি।

সূত্র: এবিসি নিউজ, সিএনএন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *