পাথেয় রিপোর্ট : কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় দুই দালাল কে আটক করা হয়। আটককৃত দালালরা হচ্ছেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুর এলাকার হাবিবউল্লাহ ছেলে মহিবুউল্লাহ (২০), হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আব্দুল করিমের ছেলে হুমায়ুন(১৮) ।
বৃহস্পতি রাত ও শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী।তারা সকলেই উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বসবাসকারী মিয়ানমারে রোহিঙ্গা নাগরিক।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর থেকে ১২ রোহিঙ্গা উদ্ধার ও একজন দালালকে আটক করা হয়।
অন্যদিকে শুক্রবার ভোরে নোয়াখালীপাড়া উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ১৮ রোহিঙ্গা উদ্ধার ও একজন দালালকে আটক করা হয়।আটককৃত দুই দালালের নাম মহিবুল্লাহ (২০) ও মো. হুমায়ুন (১৮)।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘দালালের খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩০ জন যাত্রী উদ্ধার করা হয়েছে।এর মধ্যে ৩০ জন রোহিঙ্গা এবং দুইজন ভিকটিম বাংলাদেশী। রোহিঙ্গাদের মধ্যে ১৭ জন নারী, ৭শিশু ও ৬জন পুরুষ।’ তিনি আরও বলেন,এরা সবাই টেকনাফ উপকুল দিয়ে মালয়েশিয়া যাবার লক্ষ্যে সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধার করা নারী-পুরুষদের অনেক নিকট আত্মীয়-স্বজনরা আগে থেকেই থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অবস্থানে সুবাদে তারা সাগরপথে মালয়েশিয়া যাবার চেষ্টা চালায়।উদ্ধারকৃত ৩০জন রোহিঙ্গা নারী-পুরুষকে সংশ্লিস্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটককৃত দুই দালালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মানবপাচার চক্রের সাথে জড়িত অন্যান্য দালদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।


