ট্রাম্পের অসৌজন্যের জবাবে বক্তৃতার কপি ছিঁড়ে ফেললেন ন্যান্সি পেলোসি

ট্রাম্পের অসৌজন্যের জবাবে বক্তৃতার কপি ছিঁড়ে ফেললেন ন্যান্সি পেলোসি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: দুর্বিনীত আচরণ ও অসৌজন্যের দরুন বার বার শিরোনাম হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই জের ধরে ফের আবার তিনি সরগরম করে তুললেন সংবাদপাড়া ও মার্কিন রাজনীতি। এ বার তিনি হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার তথা ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসির সঙ্গে অনভিপ্রেত আচরণ করে বসলেন। পাল্টা অসৌজন্য ফিরিয়ে দিয়েছেন ন্যান্সিও।

এবিসি নিউয সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বক্তৃতা করেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে নিয়ম মেনে বক্তৃতার একটি লিখিত কপি স্পিকারের হাতে তুলে দেন ট্রাম্প। সেইসময় তাঁকে অভিবাদন জানাতে উঠে দাঁড়ান ন্যান্সি। করমর্দন করতে হাত বাড়িয়ে দেন।

কিন্তু তা দেখেও মুখ ঘুরিয়ে নেন ট্রাম্প। ন্যান্সির হাতে কাগজের গোছা ধরিয়েই তাঁর দিকে পিছন ফিরে দাঁড়ান। সংবাদমাধ্যমের সামনে প্রেসিডেন্টের এমন আচরণে অস্বস্তিতে পড়েন ন্যান্সি। যদিও তখনই তা নিয়ে মুখ খোলেননি তিনি। বরং টানা ৮০ মিনিট ধরে চুপ করে ট্রাম্পের বক্তৃতা শোনেন।

কিন্তু বক্তৃতা শেষে রিপাবলিকানরা যখন হাততালি দিতে ব্যস্ত, সেইসময় একে একে ট্রাম্পের দেওয়া কাগজের গোছা টেনে কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে শুরু করেন তিনি। পরে সংবাদমাধ্যমে ন্যান্সি বলেন, ‘‘অন্য কিছুও করা যেত। তবে যথেষ্ট বিনয় দেখিয়েছি আমি।’’

উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়ার নেপথ্যে এই ন্যান্সি পেলোসি ছিলেন অন্যতম। তাতে যদিও ডেমোক্র্যাটরা বিশেষ সুবিধা করে উঠতে পারেনি। তবে ন্যান্সির উপর ট্রাম্প চটে রয়েছেন বলে দাবি মার্কিন রাজনীতিকদের।

সূত্র: এবিসি নিউয

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *