ডিজিটাল সিকিউরিটি আইনে ৫৭ ধারার বিভ্রান্তি থাকবে না : আইনমন্ত্রী

ডিজিটাল সিকিউরিটি আইনে ৫৭ ধারার বিভ্রান্তি থাকবে না : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ● আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন ডিজিটাল সিকিউরিটি আইনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার সব বিভ্রান্তি দূর করা হবে। তিনি বলেন, ‘বাক-স্বাধীনতার ব্যাপারে যাতে কারো মনে কোন দ্বিধা-দ্বন্দ্ব না থাকে, এ নিয়ে কারো মনে কোন প্রশ্ন না ওঠে তা ডিজিটাল সিকিউরিটি আইনে পরিষ্কার করা হবে।’

বৃহস্পতিবার সচিবালয়ে অধস্তন আদালতের বিচারকদের জন্য গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়ায় মন্ত্রিপরিষদ ইতোমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছে। আইন মন্ত্রণালয় এখন আইনটি যাচাই বাছাই করছে। এ নিয়ে সম্প্রতি একটি আন্তঃমন্ত্রণালয় সভাও হয়েছে। সার্বিক দিক পর্যালোচনা করে সভায় উপস্থিত সকলেই এ আইন প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন।

মন্ত্রী বলেন, শিগগিরই এ আইনের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করা হবে।এরপর আইনটি চূড়ান্ত করা হবে।

এ সময় তিনি ৩ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার টাকায় কেনা ৫টি কার গাড়ী এবং ৬টি মাইক্রোবাসের চাবি বিচারকদের মাঝে হস্তান্তর করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *