ডেঙ্গু আক্রান্তে আরও ১৫৩ রোগী হাসাপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্তে আরও ১৫৩ রোগী হাসাপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছর দেশে একদিনে সর্বোচ্চ। এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

বুধবার (২৮ জুলাই) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন রােগী ভর্তি হয়েছেন ১৫৩ জন। এর মধ্যে ঢাকাতেই ১৫০ জন। আর ঢাকার বাইরে ৩ জন।

চলতি বছর এখন পর্যন্ত (গত ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই) হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ২ হাজার ৯৮ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত হয়েছেন ১ হাজার ৫২৬ জন রোগী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *