ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় খেলাধুলা করার সময় ডোবার পানিতে পড়ে জুই আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু তেলিপাড়া গ্রামের জুয়েল রানার মেয়ে।

জানা গেছে, জুই আক্তার বাড়ির অদূূরে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে। এরপর হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শহিদুল ইসলাম জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। হাতিবান্ধা থানার ওসি এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *