পাথেয় রিপোর্ট ● মহান আল্লাহর মেহেরবানীতে দীর্ঘদিন অসুস্থতা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও বিশ্বের অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আওলাদে রাসূল ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর অন্যতম খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ শুক্রবার আসরের পর ঢাকা ইসলাহী ইজতেমার উদ্বোধনী বয়ান পেশ করবেন।
শুক্রবার সকালে ঢাকা ইসলাহী ইজতেমার আয়োজক কমিটির প্রচার সেল কর্তৃক এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে ২২ ও ২৩ ডিসেম্বর শুক্র ও শনিবার ঢাকা ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির সদস্য মাওলানা আরীফ উদ্দীন মারুফ বলেন, আমরা আশা করছি, আমাদের বড় হুযূর [আল্লামা মাসঊদ]-এর উদ্বোধনী আলোচনার মধ্য দিয়েই আমাদের ইজতেমার কাজ শুরু হবে ইনশাআল্লাহ।
ঢাকা ইসলাহী ইজতেমায় দ্বীনদার সব মুসলমান ভাইদের আমন্ত্রণ জানিয়ে আয়োজক কমিটির আহ্বায়ক শাইখুল হাদিস মাওলানা আসআদ আল হোসাইনী বলেন, শুক্রবার আসরের পর থেকেই মূল অনুষ্ঠান শুরু হবে। হযরত আসআদ মাদানী রহ. ও আল্লামা মাসসঊদ দামাত বারাকাতুহুমের শিষ্য, ভক্ত ও দ্বীনদার সবাইকে এ ইজতেমায় আমন্ত্রণ জানাচ্ছি।


