পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের রেকর্ড রুমে আগুন লেগেছে। নিয়ন্ত্রনের জন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে এ আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক মঈনুল ইসলাম।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
(বিস্তারিত আসছে)
/এএ


