ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, কী কারণ?

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, কী কারণ?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতেই বন্ধ হয়ে যায় সারা দেশের রেল যোগাযোগ। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান ঢাকা টাইমসকে বলেন, “আমি ঘটনাস্থলে আছি। শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি।”

জানা গেছে, পাঁচ মাসের বেতন বকেয়া থাকায় সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা। অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল।

Related Articles