ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় গ্রেপ্তারদের কাছে থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়েছে।

শনিবার (১৩ মে) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১২ মে) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা ও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে থেকে ১০৬ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশি মদ, ৫টি নেশাজাতীয় ইনজেকশন, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১ হাজার ১৮২ পিস ইয়াবা ও ১০৯ কেজি ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *