ঢাকায় হচ্ছে আরও ৪টি বাস টার্মিনাল

ঢাকায় হচ্ছে আরও ৪টি বাস টার্মিনাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে ঢাকার আশপাশে আরও চারটি বাস টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকার অদূরে সাভারের ভাটুলিয়া ও বিরুলিয়া এলাকায় জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন দুই মেয়র। যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, তারা পুরো গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনার লক্ষ্যে কাজ শুরু করেছেন। আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণে ১০টি জায়গা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখান থেকে চারটি স্থান গ্রহণযোগ্য হতে পারে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, শহরের বাস শহরের ভেতর চলবে। বিভিন্ন জেলার বাস ঢাকার আশপাশে নির্ধারিত বাস টার্মিনালে এসে থামবে। এতে শহরের মধ্যে বাস প্রতিযোগিতা করে চালানো বন্ধ হবে।

দুই মেয়র বলেন, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল পরিচালিত হবে সিটি টার্মিনাল হিসেবে। শহরের অভ্যন্তরের বাসগুলো টার্মিনাল হিসেবে এসব জায়গা ব্যবহার করতে পারছে না। এগুলো টার্মিনাল হিসেবে ব্যবহার করছে আন্তজেলা বাস। এ অবস্থার পরিবর্তন ঘটাতে তারা উদ্যোগ নিয়েছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *