তথ্যসচিব মকবুলকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠালো সরকার

তথ্যসচিব মকবুলকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠালো সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তথ্যসচিব মো. মকবুল হোসেনকে ‘জনস্বার্থে’ চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনে তাকে অবসর দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

জানতে চাইলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, অর্ডার হয়েছে তা শুনেছি। কিন্তু কেন হয়েছে তা তার জানা নেই।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) মো. আব্দুস সবুর মন্ডল বাংলানিউজকে বলেন, সরকারি চাকরিতে ২৫ বছর হলে সরকার যে কাউকে অবসরে পাঠাতে পারে।

তার চাকরির আর কয়েক মাস ছিল বলে জানান এপিডি আব্দুস সবুর মন্ডল।

২০২৩ সালের ২৫ অক্টোবর তার অবসরে যাওয়ার কথা ছিল।

মকবুল হোসেন গত বছরের ৩১ মে সচিব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদান করেন। এর আগে তিনি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *