তালেবানের সঙ্গে বৈঠকে বসবেন সৌদি যুবরাজ

তালেবানের সঙ্গে বৈঠকে বসবেন সৌদি যুবরাজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তান সফরকালে আফগান তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান। সোমবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। ১৭ বছরের আফগান গৃহযুদ্ধ অবসানের চেষ্টা হিসেবে তিনি তালেবান প্রতিনিধিদলের সঙ্গে। ইসলামাবাদের সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

এ শান্তি আলোচনায় ক্রমাগত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে করে যাচ্ছে পাকিস্তান। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনাপ্রত্যাহারের আকাঙ্ক্ষা প্রকাশ করলে সাম্প্রতিক মাসগুলোতে শান্তি আলোচনায় গতি পেয়েছে।

অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মতো সৌদি আরবও এ শান্তি প্রক্রিয়ার অংশ। কট্টরপন্থী ইসলামি গোষ্ঠীগুলোর সঙ্গে রিয়াদে ঐতিহাসিক সম্পর্কের জেরে আফগানিস্তানের তালেবান বিদ্রোহীদের ওপর সৌদি আরবের কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া ইসলামের বিকাশের মূলকেন্দ্র ভূমি সৌদি আরব হওয়ায় তালেবানের ওপর দেশটির ধর্মীয় প্রভাবও আছে।

পাকিস্তানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুবরাজ সম্ভবত রাজধানী ইসলামাবাদে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বসবেন। এছাড়াও তারা মার্কিন প্রতিনিধি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও আলোচনা করবেন।

আফগানিস্তানে ইসলামের বিধান কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে ২০০১ সালে লড়াই করে আসছে তালেবান বিদ্রোহীরা।

পাক কর্মকর্তারা বলেন, যদিও বিষয়টি এখনো খুবই গোপনীয়। তবে আগামী ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান সফরকালে তালেবানের সঙ্গে বসবেন সৌদি যুবরাজ।

কাতারে তালেবানের এক জ্যেষ্ঠ নেতা বলেন, যুবরাজের সঙ্গে তাদের প্রতিনিধিরা বসবেন কিনা- এখনো সেই সিদ্ধান্ত নেয়া হয়নি। সত্যিকার অর্থে তার সঙ্গে বসার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু যখন আমরা ইসলামাবাদে থাকবো, তখন এ বিষয়ে আলোচনা করতে পারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *