পাথেয় ডেস্ক : (নয়াদিল্লী, ১১আগস্ট) আশা করা হচ্ছিল পার্লামেন্টের আসন্ন বৈঠকেই তিন তালাকের বিল পাশ করে দেয়া হবে। কিন্তু উল্লেখিত এ বিলের অনুষঙ্গ অন্যসব ভিন্ন কিছু বিষয়ে মঞ্জুরী দেয়া হলেও পরিপূর্ণ সন্তোষজনকভাবে এই বিল পেশ করা যায়নি। ফলে আগামী বৈঠক পর্যন্ত এ বিলকে মুলতবী ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, বৈধতা দেয়া উল্লেখিত বিলের ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়ার পরও মুসলিম পণ্ডিত উলামায়েকেরাম ও নেতৃবৃন্দ নিশ্চিন্ত নন। কেননা এই বিলে এখন পর্যন্ত তিন তালাককে নিতান্ত তুচ্ছ বিষয় সাব্যস্ত করে এটিকে অগ্রহণযোগ্য এবং জুলুম হিসেব উল্লেখ করা আছে। এছাড়ও এ বিলে আরো বেশকিছু ত্রুটি আছে। ফলে মুসলমানরা এটিকে গ্রহণ করতে প্রস্তুত নয়।

রোববার দিল্লীর উর্দু জার্নাল আখবারে মাশরেকীতে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।
তিন তালাক সংক্রান্ত এ বিলের ত্রুটিসমূহ নিরসন এবং বর্তমান অবকাঠামোতে তৈরী বিলের যে গঠনরূপ এটি যেন পাশ না হয়, এ নিয়ে পার্লামেন্টের চলমান অধিবেশনে মাওলানা আসরারুল হক কাসেমী বহু চেষ্টা করেছেন। যার কার্যত ফলাফল সামনে আসবে আশা করা যায়।
মাওলানা কাসেমী নিজে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে তিন তালাক বিলের ক্ষতিকারক দিকসমূহ এবং ত্রুটিবিচ্যুতির ব্যাপারে দীর্ঘ আলাপ করেন।

মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ডের সেক্রেটারি মাওলানা ফজলুর রজিম মুজাদ্দেদি, কামাল ফারুকি এবং এডভোকেট শামস আহমেদকে এ বিষয়ে অপজিশন নেতা গোলাম নবী আযাদের সঙ্গে সাক্ষাত করিয়ে তার কাছে এ ব্যাপারে মুসলিম ঐকমত্যের কথা তুলে ধরা হয়েছে। যার ফলে কংগ্রেস বেশ কঠোরভাবেই এ বিলের উপর তাদের মতামত মওকুফ করেছেন, ফলে এ অবস্থায় তিন তালাকের বিল আটকে দেয়া হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে মাওলানা আসরারুল হক কাসেমী বলেন, বর্তমান প্রক্রিয়ায় তৈরী অর্থাৎ তিন তালাকের এ বিলটি আটকাতে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। কেননা এটি শুধু শরীয়ত বিরোধী’ই নয় বরং আইনের সঙ্গেও সাংঘর্ষিক ও বিরোধপূর্ণ।
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
তথ্য : ডেইলি আখবারে মাশরিক, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির


