তিন দিনে বৃষ্টি বাড়ার সম্ভাবনা

তিন দিনে বৃষ্টি বাড়ার সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বিভিন্ন এলাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের মাত্র তিনটি জায়গায়- সিলেটে ১৬, শ্রীমঙ্গল ও চট্টগ্রামে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

নির্ধারিত এই সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও যশোরে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহী, সিলেট ও ভোলায় ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল ও এর আশপাশ এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ু বাংলাদের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুবল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *