তিন দিনে ১১টি গাড়িতে আগুন দেয়া হয়েছে, বলছে ফায়ার সার্ভিস

তিন দিনে ১১টি গাড়িতে আগুন দেয়া হয়েছে, বলছে ফায়ার সার্ভিস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ট্রাকে আগুন দেয়া হলে ট্রাকটি পুড়ে যায় এবং চালক দগ্ধ হন।

বাংলাদেশে গত ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে, রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত, ১১টি গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখার উপপরিচালক শাহজাহান শিকদার রবিবার জানান, “ঢাকায় চারটি, গাজীপুরে পাঁচটি এবং সিলেট ও দিনাজপুর জেলায় একটি করে গাড়িতে আগুন দেয়া হয়েছে।”

 

তিনি আরো জানান, “এছাড়া, তিনটি কাভার্ড ভ্যান, পাঁচটি বাস ও তিনটি ট্রাকে আগুন দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে, ১৯টি ফায়ার ফাইটিং ইউনিটের ৯৬ জন সদস্য আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিলেন।”

 

ফায়ার সার্ভিস জানায়, ২৮ অক্টোবর থেকে অবরোধ ও হরতাল চলাকালে এ পর্যন্ত ২৪৪টি যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *