তুরস্ক সফরে আবুধাবি ক্রাউন প্রিন্স

তুরস্ক সফরে আবুধাবি ক্রাউন প্রিন্স

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন। সফরটি ২০১২ সালের পর তুরস্কে ক্রাউন প্রিন্সের প্রথম সরকারি সফর। শিগগিরই সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক হবে।

আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরে ক্রাউন প্রিন্সকে তুরস্কের বাণিজ্যমন্ত্রী মেহমেত মুস এবং অন্যান্য কর্মকর্তারা স্বাগত জানান। প্রেসিডেন্ট এরদোয়ান প্রেসিডেন্ট কমপ্লেক্সে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেন।

মঙ্গলবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের একটি বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত মাত্রা নিয়ে পর্যালোচনা করা হবে এবং আঙ্কারায় বৈঠকের সময় সহযোগিতা ও উন্নতির পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও আলোচনা হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ৩১ আগস্ট ক্রাউন প্রিন্সের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম জানিয়েছে, ফোনকলের সময় দুজনে ‘দুই দেশের মধ্যে সম্পর্ককে এমনভাবে শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন যা তাদের সাধারণ স্বার্থ এবং তাদের দুদেশের জনগণের জন্য কাজ করে’।

এ ছাড়াও, ১৮ আগস্ট রাষ্ট্রপতি এরদোয়ান আঙ্কারায় রাষ্ট্রপতির কমপ্লেক্সে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনউন বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানান। যেখানে তাঁরা দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয়গুলোর পাশাপাশি তুরস্কে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

সূত্র : ইয়েনিসাফাক নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *