তুরস্কে তিন টুকরো বিমান!

তুরস্কে তিন টুকরো বিমান!

তুরস্কে তিন টুকরো বিমান!

পাথেয় টেয়েন্টিফোর ডটকম :: রজব তাইয়্যিব এরদোগানের তুরস্কে রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন টুকরো হয়েছে একটি যাত্রীবাহী বিমান। তুরস্কের ইস্তাম্বুলের সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন টুকরা হয়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিমানটিতে ১৭৭ জন যাত্রী ছিলেন। ইজমির থেকে অভ্যন্তরীণ এ বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, তুর্কি বিমান সংস্থা পেগাসাসের বিমানটি তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিমানের একটি বিশাল ফাটল দিয়ে যাত্রীদের সরিয়ে নিতে দেখা গেছে।

তুরস্কের পরিবহনমন্ত্রী কাহিত তুরহান সিএনএন তুর্ককে জানিয়েছেন, বিমানটিতে ১৭৭ জন যাত্রী ছিল। লোমহর্ষক ঘটনা সত্ত্বেও কেউ মারা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *