পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় আছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সাউদ।
শনিবার (২১ নভেম্বর) জি টোয়েন্টি লিডার্স সামিট চলাকাল এক ভার্চুয়াল সাক্ষাতকারে রয়টার্সকে একথা বলেন সৌদি প্রিন্স ফয়সাল বিন ফারহান।
তুর্কি পণ্য বয়কটন বিষয়ে প্রিন্স ফয়সাল জানান, ‘এমস কোনো প্রমাণ নেই যাতে অঘোষিতভাবে তুরস্কের পণ্য বয়কটের কথা বলা হয়েছে।’
এছাড়া উপসাগরীয় সঙ্কট নিরসন নিয়ে ফয়সাল বলেন, ‘কাতারের সঙ্গে সঙ্কট নিরসনে কাজ করছে সৌদি, আমিরাত, মিসর ও বাহরাইন।’
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আশা ব্যক্ত করে তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের মার্কিনপ্রশাসন আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করবে এবং দ্বিপক্ষীয় আলোচনা উভয় দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় হবে।
এদিকে ইয়েমেনে যুদ্ধরত হুথিগোষ্ঠীকে সন্ত্রাসী তালিকাভূক্ত করার আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইয়েমেনে ইরান সমর্থনপুষ্ট হুথিদের আন্দোলনকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া।
সূত্র : রয়টার্স ও আল জাজিরা


