থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভ, অর্ধশতাধিক আহত

থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভ, অর্ধশতাধিক আহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে ৫৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী ব্যাংককে এ ঘটনা ঘটে। থাইল্যান্ডের সাবেক সামরিক শাসকদের তৈরি সংবিধান সংস্কার ও প্রধানমন্ত্রী প্রায়ূত চান ও-চার পদত্যাগ দাবিতে কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে।

গত জুলাই থেকে তরুণদের নেতৃত্বে চলে আসা বিক্ষোভ এটিই সবচেয়ে মারাত্বক সংঘর্ষ। প্রতিবাদকারীরা থাই পার্লামেন্টের দিকে যেতে শুরু করলে পুলিশ এবং রয়্যাল কাউন্টার বিক্ষোভকারীদের সাথে এ সংঘর্ষ শুরু হয়। পার্লামেন্টের বাইরে ব্যারিকেড ও কংক্রিটের বাধা সরিয়ে বিক্ষোভকারীরা এগোতে শুরু করলে পুলিশ জল-কামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে। ব্যাংককের এরাওয়ান মেডিক্যাল সেন্টার জানায়, সংঘর্ষে কমপক্ষে ৫৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩২ জন টিয়ার গ্যাস এবং ৬ জন গুলিতে আহত।

এদিকে পুলিশ গুলি বা রাবার বুলেট নিক্ষেপ অস্বীকার করে জানায়, কারা গোলাগুলি করেছে সে বিষয়ে তারা তদন্ত করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *