দাউদকান্দিতে খাদে শ্যামলী পরিবহন, নিহত ২

দাউদকান্দিতে খাদে শ্যামলী পরিবহন, নিহত ২

দাউদকান্দি প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত যাত্রী।

উপজেলার ঝিংলাতলী এলাকায় শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পুলিশ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট আলমগীর হোসেন জানান, শ্যামলী পরিবহনের বাসটি উপজেলার ঝিংলাতলী এলাকায় শনিবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের নাম জানা যায়নি। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *