দাওয়াতের মধ্যে ঈমানের স্বাদ আছে : সিলেটে জমিয়ত মহাসচিব

দাওয়াতের মধ্যে ঈমানের স্বাদ আছে : সিলেটে জমিয়ত মহাসচিব

পাথেয় রিপোর্ট : ১৩ মে রোববার জোহরের নামাজের পরে, সিলেট জেলা কমিটি ‘বাংলাদেশ জমিয়তুল উলামা’ র উদ্যোগে লুগাতুল কোরআন মাদ্রাসা উপশহরে বাংলাদেশ জমিয়তুল উলামার তালিমী হালকার উদ্বোধন করেন সংগঠনের মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী। উক্ত অনুষ্ঠান উদ্বোধনকালে আব্দুর রহীম কাসিমী বলেন, একজন মুসলমান কোন কাজ আল্লাহর সন্তুষ্টির বাইরে করতে পারে না। ঈমানকেন্দ্রিক এবং আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী সব কাজ আঞ্জাম দিতে হলে, তাকে অবশ্যই ঈমানের স্বাদ আস্বাদন করতে হবে। আর ঈমানের স্বাদ আস্বাদন হবে বেশি বেশি করে ঈমানের আলোচনা দিয়ে।
তিনি আরো বলেন, হযরত সাহাবায়ে কিরামের স্বভাব ছিল, তাঁরা একে অপরকে একাজে খুব উদ্বুদ্ধ করতেন। বলতেন, ‘তাআ’লাও নুজাদ্দিদু ঈমানানা।’ মানুষের স্বভাব হলো, মানুষ যখন কোন কাজের স্বাদ পেয়ে যায়, তখন তাঁর যাবতীয় কাজ সে অনুযায়ী করতে অভ্যস্ত হয়ে যায়। তাই বাংলাদেশ জমিয়তুল উলামা তালিমী হালকায় ঈমানের বিষয়টিকে সর্বাগ্রে রেখেছে।

জমিয়ত মহাসচিব বলেন, জেহনিয়াত গঠনের দাওয়াত দিয়ে তা’লীমে বসাতে না পারলে জেহনিয়াতের মধ্যে দৃঢ়তা আসে না।

তালিমী হালকার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুস সালাম ও সেক্রেটারি মাওলানা তহুরুল হক জকিগঞ্জী।
এছড়াও জেলা কমিটির কর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্য সূত্র : আদিল মাহমুদ সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *