দিনের তাপমাত্রা কমতে পারে, রাতে বাড়তে পারে

দিনের তাপমাত্রা কমতে পারে, রাতে বাড়তে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ অফিস।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *