দিল্লির বাতাসের মান গুরুতর

দিল্লির বাতাসের মান গুরুতর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিল্লির বাতাসের মান গুরতর খারাপ অবস্থায় পৌঁছে গেছে। দিওয়ালির পরেরদিন সকালে দেখা গেছে ভারতের রাজধানী দিল্লি ঢেকে গেছে ধোঁয়াশায়।

শহরটির বাতাসের মান এমনিতেই খারাপ থাকে বছরজুড়ে, তার উপর বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে আতশবাজি পোড়ানোর কারণে শুক্রবার (৫ নভেম্বর) শহরটির বাতাস বিপজ্জনক মাত্রায় দূষিত হয়ে পড়েছে। এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এয়ার কোয়ালিটি ইনডেক্সে দিল্লির বাতাসের মান এখন ৪৬৩। বাতাসের মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলো সন্তোষজনক, ১০১ থেকে ২০০ সহনীয়, ২০১ থেকে ৩০০ হচ্ছে খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হচ্ছে গুরুতর।

দিনের বেলাতেও অন্ধকার হয়ে যাচ্ছে শহরটির আকাশ।

কিছুদিন আগেই রেকর্ড-ব্রেকিং বৃষ্টিপাত এবং অন্যান্য অনুকূল আবহাওয়ার কারণে দিল্লিতে দূষণের বিরল হ্রাস ঘটেছিল। শহরটিতে গত চার বছরের মধ্যে সবচেয়ে ভালো বাতাস ছিল গত অক্টোবরে। পরে নভেম্বরের শুরু থেকে ফের বাতাসের মান নামতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *