পাথেয় টোয়েন্টিফেরার ডটকম : দুবাইয়ে নির্মিত হয়েছে বিশ্বের প্রথম কুরআনিক পার্ক। পবিত্র কুরআন শরীফে বর্ণিত বিভিন্ন এলাকা, জাতিগোষ্ঠী ও বৃক্ষের কাল্পনিক দৃশ্যে সাজানো এ পার্কটি শুক্রবার (৩০ মার্চ) দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। খবর গালফ নিউজ।
৬০ হাজার হেক্টর আয়তনের এ পার্কটিতে কোনো টিকিট ছাড়াই দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। দুবাই মিউনিসিটিপল বৃহস্পতিবার (২৯ মার্চ) টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে, যাতে বলা হয়েছে পার্কটির নির্মাণে দুবাই সরকার আন্তর্জাতিক ডিজাইন ও সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করেছে।
কুরআনের অলৌকিক ঘটনাবলির আলোকে বিভিন্ন কর্ণার ও বাগানের মাধ্যমে সাজানো হয়েছে দুবাইয়ের খাওয়ানেজ এলাকায় নির্মিত বিশ্বের প্রথম এ কুরআনিক পার্ক। যা ইসলাম ও পবিত্র কুরআন সম্পর্কে দর্শনার্থীদের আগ্রহী করে তুলবে।


