দুর্গাপূজার বাস খাদে, নিহত ২১ পূণ্যার্থী

দুর্গাপূজার বাস খাদে, নিহত ২১ পূণ্যার্থী

দুর্গাপূজার বাস খাদে, নিহত ২১ পূণ্যার্থী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কমপক্ষে ২১ জন নিহত হয়েছে ভারতের গুজরাটে পূণার্থীবোঝাই বাস দুর্ঘটনায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন বাসটির অর্ধশত যাত্রী। সোমবার রাজ্যের বনসকণ্ঠ জেলার ত্রিশূলিয়াঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। নিহতদের মধ্যে চার শিশু, তিনজন নারী ও ১৪ জন পুরুষ রয়েছেন। আহতদের স্থানীয় দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ জানিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এ কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহত সব যাত্রী একই এলাকার বাসিন্দা ছিলেন। আম্বাজী মন্দির থেকে ফিরছিলেন তারা।

এ ঘটনায় শোকপ্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল এক টুইটবার্তায় বলেছেন, বনসকণ্ঠের ঘটনা মর্মান্তিক। এ দুর্ঘটনায় নিহতদের জন্য আমি ব্যথিত।

এ শোকাবহ সময়ে নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। স্থানীয় প্রশাসন আহত ব্যক্তিদের পাশে থেকে সব ধরনের সহায়তা দিচ্ছে। আশা করি, তারা শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *