‘দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে’

‘দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে’

পাথেয় রিপোর্ট : দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে মন্তব্য করে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি, মাদক আর সাথে যুক্ত হয়েছে সন্ত্রাস আর জঙ্গিবাদ।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ শহরের হৈমবালা উচ্চ বিদ্যালয়ে শাহীন শিক্ষা স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, আপনারা জানেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছ। আর যাদের ওপর এই দায়িত্ব সেই তরুণ সমাজ আজ একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে মাদকে হারিয়ে যাচ্ছে। আর যারা মাদক সেবন করে তাদের ঘৃণা না করে মাদক সেবন থেকে ফিরিয়ে এনে যারা মাদক বিক্রয় করে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। মাদকের ভয়াবহ ছোবল থেকে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবিসহ সচেতন সকল স্তরের জনগণকে এক হয়ে মাদকসেবী তরুণদের ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, ইসলাম শাান্তির ধর্ম। এই ধর্মের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, আইএসএর সাথে যুক্ত হয় তারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন না। ইসলাম ধর্ম শান্তি ধর্ম। সেই ধর্মের দোহাই দিয়ে মসজিদের ইমাম, মন্দিরের পুরহিত সহ বহু মানুষ হত্যা করা হয়েছে। আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি। এই সেই দেশ। মানুষ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকবে। একে অপরের ধর্মকে সম্মান করবে।

এমপি ডাঃ মুন্না আরো বলেন, আমি নিজে দুর্নীতি করি না, দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। আমাদেরকেও আজ দুর্নীতি, মাদক বিক্রেতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই জিহাদ ঘোষণা করতে হবে। কারন তা না হলে বিশেষ গোষ্ঠির ইন্ধনে আগামী তরুন প্রজন্ম থেকে নতুন নেতৃত্ব বের হবেনা। এজন্য পরিবারকে সজাগ থাকতে হবে।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তফা কামাল খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার গাজী শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামীম আরা, হৈমবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখার নির্বাহী পরিচালক আব্দুল করিম, পরিচালক নুর ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *