দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা : প্রধান বিচারপতি

দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা : প্রধান বিচারপতি

দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা : প্রধান বিচারপতি

পাথেয় টোয়োন্টিফোর ডটকম : সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা দেয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, ‘ঢালাও নয়, সুনির্দিষ্ট অভিযোগ দিন। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই আমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কোনো ছাড় দেয়া হবে না। এ জন্য বার ও বেঞ্চকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

শনিবার (৮ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠককালে এ আশ্বাস দেন প্রধান বিচারপতি। বৈঠকে আপিল বিভাগের সব বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অংশ নেন।

বৈঠকে আইনজীবী সমিতির নেতারা প্রধান বিচারপতিকে বলেন, ‘সুপ্রিম কোর্টে মামলা দায়ের থেকে আদেশের অনুলিপি পেতে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতির শিকার হচ্ছেন আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণ। আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশের লোভের কারণে বিচারব্যবস্থার প্রতি মানুষের হতাশা বাড়ছে। বিচার বিভাগের অভিভাবক হিসেবে দুর্নীতির এই ভয়ালগ্রাস থেকে বিচারপ্রার্থী জনগণকে বাঁচাতে আপনাকে যথাযথ পদক্ষেপ নিতেই হবে। আমরা মনে করি, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট প্রশাসন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও আইনজীবী সমিতির সদস্যদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা দরকার।’

এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘ই-ফাইলিং চালু হলে এ সমস্যা অনেকটাই নিরসন হবে।’

তিনি বলেন, ‘বেঞ্চ অফিসাররা একই বেঞ্চে বছরের পর বছর দায়িত্ব পালন করছেন। কিন্তু তাদের বদলি করা হয় না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বেঞ্চ অফিসারদের একই বেঞ্চে দীর্ঘদিন না রেখে অন্য বেঞ্চে বদলি করব।’

আইনজীবী সমিতির নেতারা প্রধান বিচারপতিকে বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে, তাতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *