দুর্যোগ মোকাবেলা, একটি বিভ্রান্তির অপনোদন

দুর্যোগ মোকাবেলা, একটি বিভ্রান্তির অপনোদন

আহমাদ কাশফী : আলহামদুলিল্লাহ, বিজ্ঞানের উৎকর্ষ সাধন ও প্রযুক্তির সর্বপরি কল্যাণে আজ আমরা প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, ঝড়-তুফানসহ আবহাওয়ার পূর্ব সংকেত পাচ্ছি। ফলে, দুর্যোগে পতিত হওয়ার আগেই আমরা যথাসম্ভব সতর্কতা অর্জন করে দুর্যোগ থেকে বাঁচার পন্থা অবলম্বন করতে পারছি। পূর্বে এ ধরনের দুর্যোগে ব্যাপকভাবে যে ক্ষয়ক্ষতি হতো, আগাম সংকেত পাওয়ার দরুণ তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতির সম্ভবনা অনেকাংশেই কমে গেছে। অন্যদিক প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্থানীয় প্রসাশনের মাধ্যমে মাইকিং করে বিপদসংকেত দেখানো হচ্ছে এবং আসন্ন বিপদে পতিত হওয়ার পূর্বেই যথাসম্ভব তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

বিপদ আপদ মানুষের নিকট আসবেই। কিন্তু, তার থেকে বাঁচার উপায় অবলম্বন না করে নিজেকে বিপদে ঢেলে দেওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে না। এটা আত্মহত্যার শামিল। আল্লাহর কর্তিত ফায়সালা মানুষের উপর অবতীর্ণ হবেই । যখন সমাজে অনিষ্টতা, পাপাচার, অবাধ্যতা বৃদ্ধি পাবে, তখন আল্লাহ তা’আলা আজাব গজব নাযিল করবেন। হ্যাঁ,অনেকসময় মানুষকে পরীক্ষা করার জন্যও আল্লাহ তা’আলা বিভিন্ন ভোগান্তিতে ফেলেন। তবে, কোনটা পরীক্ষা আর কোনটা আজাব তা কেবল তিনিই জানেন। মানুষের এসম্পর্কে ন্যূনতম ধারণা নেই। কেউ সেটার মনগড়া বিশ্লেষণ করলে চরম ভুল হবে।

এবার মূল প্রসঙ্গে আসা যাক, ধরুন, আপনার সম্মুখে এক মহাবিপদ আসন্ন। আপনি জানেন বিপদ আপদের মালিক এক আল্লাহ তা’আলাই। তবুও, আপনি অবশ্যই আসন্ন বিপদ থেকে রেহাই পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন। সেটাই আপনার কর্তব্য। আজ যখন আমাদের সামনে প্রাকৃতিক দুর্যোগ আসন্ন। তখনো কিন্তু, আমরা এর থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বপরি চেষ্টা অব্যাহত রেখেছি। দোয়া মোনাজাত, তাওবা ইস্তেগফার আমরা করছি। নিজেদের পাপের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি।

পাশাপাশি সার্বিকভাবে আমরা নিজেদের জান, মাল ক্ষয়ক্ষতি থেকে হেফাজতের জন্য নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। যাকে একথায় আসন্ন দুর্যোগ মোকাবেলা বলা হয়। অর্থাৎ, বিপদ আসার পূর্বেই বিপদ থেকে বাঁচার পন্থা অবলম্বন। এটা অপরিহার্য। দুর্যোগ মোকাবেলা শব্দটি যারা ব্যবহার করছেন। তাদের কথার উদ্দেশ্য এটাই।

অথচ, আশ্চর্য হলেও সত্য যে একদল মানুষ এই “দুর্যোগ মোকাবেলা” শব্দটির উদ্দেশ্য ধরে নিচ্ছে আল্লাহর আজাবের মোকাবেলা। অর্থাৎ, যার কাছে যা আছে তা নিয়ে ঝড় তুফান হতে না দেওয়া। এটা সম্পূর্ণ ভুল ধারণা।

আল্লাহর আজাবের মোকাবেলা আদৌ সম্ভব নয়। যারা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের কথা বলছেন, তারা আদতে এমনটি বুঝাতে চাচ্ছেন না। তাদের কথার স্পষ্ট অর্থ হলো, বিপদ আসার আগেই বিপদ থেকে পরিত্রাণের উপায় অবলম্বন করা।

আশ্চর্য হলেও সত্য যে, একদল নীচ মানসিকতার লোক এই সহজ সরল বিষয়টি না বুঝে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের উদ্দেশ্যে আরো স্পষ্ট করে বলবো, দুর্যোগ মোকাবেলা আর আজাব -গজব মোকাবেলা এক জিনিস নয়। দুর্যোগ মোকাবেলার অর্থ আসন্ন বিপদ থেকে রক্ষার উপায় অবলম্বন। দা,বটি,অস্ত্র-শস্ত্র নিয়ে আজাব আসতে না দেওয়া নয়। এমন সহজ -সরল বিষয়টির অপব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়িয়ে নিচু মানসিকতার পরিচয় দেবেন না।

আল্লাহ তা’আলা আমাদের কে আসন্ন সকল বিপদআপদ থেকে রক্ষা করুন। এবং সর্বাবস্থায় ধৈর্যের সাথে আল্লাহর পথে অটল অবিচল থাকার তাওফিক দান করুক। আমীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *