দেওবন্দের মাওলানা হাসান আল হাশেমীর ইন্তেকাল
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেওবন্দের আবুল মুআলির আধ্যাত্মিক রাহবার ও বিশিষ্ট লেখক মাওলানা হাসান আল হাশেমী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বুধবার তিনি অসুস্থ হয়ে পড়লে দেওবন্দে নিয়ে আসার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি তার স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন।
ওয়াকফ দারুল উলূম দেওন্দের মুহতামিম মাওলানা মুহাম্মদ সুফিয়ান কাসেমী তার নামাজে জানাযা পড়ান। পরে দেওবন্দের কাসেমী কবরস্তানে তাকে দাফন করা হয়।
মাওলানা হাসান আল হাশেমীর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে দেওবন্দের ইলমি ও আদবি সমাজে শোকের ছায়া নেমে আসে।
দেওবন্দের বর্ষীয়ান আলেম, রাজনীতিবিদগণ গভীর শোক জানিয়েছেন।
প্রসঙ্গ, মাওলানা হাসান আল হাশেমী মৃত্যুর আগে ডায়াবেটিকে ভুগছিলেন। গত মঙ্গলবার শরীর খারাপ করলে মুজাফ্ফরনগরের প্রসিদ্ধ ডাক্তার আহমদ তার স্বাস্থ্য পরীক্ষা করছিলেন। তখন ভালোই ছিল। পরে বুধবার সুগার বেড়ে গেলে আবার দেওবন্দে নিয়ে আসা হচ্ছিল। পথেই তিনি ইন্তেকাল করেন।
মাওলানা হাসান আল হাশেমী শক্তিশালী কলামিস্ট ও সত্যের প্রবক্তা ছিলেন বলে জানা যায়। তিনি সাধারণ মানুষদের মধ্যে দ্বীন প্রচারের ক্ষেত্রে বড় অবদান রেখে গেছেন।
ভারতের উর্দু ডেইলি সাফাহাত বলছে, মাওলানা হাসান আল হাশেমীর ইন্তেকালের পর নামাজে জানাযায় প্রচুর মানুষ জড়ো। জড়ো হন দেওবন্দের গুণী আলেম, লেখক ও সাংবাদিকগণ।
অনুবাদ ও গ্রন্থনা : মাসউদুল কাদির
সূত্র : ডেইলি সাফাহাত, উর্দু ভারত


