দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে পুলিশ : আইজিপি

দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে পুলিশ : আইজিপি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিস্ময়কর অর্থনৈতিক উন্নয়নের পেছনে পুলিশেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

শনিবার (২৬ মার্চ) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মুজিববর্ষ স্মারক গ্রন্থ ‘অনশ্বর পিতা’র মোড়ক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ১৯৫২ সাল থেকে শুরু করে ৬৬, ৬৯, ৭১-সহ বিভিন্ন আন্দোলনে পুলিশের সংশ্লিষ্টতা রয়েছে। বিভিন্ন প্রকাশনায় এসব বিষয় উল্লেখ রয়েছে। সবাইকে পুলিশের ইতিহাস পড়ে দেখার আহ্বান জানান তিনি।

পুলিশ প্রধান বলেন, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদেশিরা এখন ইনভেস্ট করতে এখন সাহস পায়। কেউ যেন এটি ধ্বংস করতে না পারে এজন্য সজাগ থাকতে হবে বলে জানান আইজিপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *