পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি ও আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুন।
করোনাভাইরাস মহামারির এ সময়ে পবিত্র রমজান মাসে যথাযথ স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে ইবাদত-বন্দেগি করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি।
বুধবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক বাণীতে মাওলানা সদরুদ্দীন মাকনুন এ শুভেচ্ছা ও আহ্বান জানান।
তিনি বলেন, এবার পবিত্র রমজান মাস আমরা এমন একটি সময়ে পালন করছি, যখন বাংলাদেশসহ সারাবিশ্ব নভেল করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। রমজান মাসে যথাযথ স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে ইবাদত-বন্দেগি করুন এবং সচ্ছল ব্যক্তিরা মহামারিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসুন।
রমজানের মহান শিক্ষা সমাজের সব স্তরে ও সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা ব্যক্ত করে জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী বলেন, রমজানের পবিত্রতায় সবার জীবন ভরে উঠুক। পরম করুণাময় যেন বিশ্ববাসীকে এ মহামারি থেকে রক্ষা করেন, এ প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল বলেন, রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুবাধন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাই অবদান রাখবেন, এ প্রত্যাশা রাখি।
মাওলানা মাকনুন বলেন, প্রত্যেক মুসলমানের উচিত রমজানের পবিত্রতা রক্ষা করা। রমজানে ইবাদতের পরিবেশ বজায় রাখা। করোনা মহমারির এই সময়ে যত দূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে নামাজ, রোজাসহ সব ইবাদত সতর্কতার সঙ্গে পালন করা। আল্লাহ তাআলা আমাদের তওফিক দান করেন। আমিন।


