দেশভাগের পর থেকে একই ভুল করছি আমরা : শোয়েব আখতার

দেশভাগের পর থেকে একই ভুল করছি আমরা : শোয়েব আখতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ১০৭ রানের লিড নিয়েছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় অলআউট হয়ে যায় মাত্র ১৬৯ রানে। ম্যাচের চারদিনের মধ্যেই ২৭৭ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড দল। তিন ম্যাচ সিরিজে লিড নিয়েছে ১-০ ব্যবধানে।

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের মতে, ব্যাটসম্যানদের এই ব্যর্থতার ধারা চলে আসছে যুগ যুগ ধরে। এ কথা বলতে গিয়ে সময়সীমা বেধে দিতে গিয়ে রুপকার্থে ১৯৪৭ সালের দেশভাগের উদাহরণ টেনেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

শোয়েবের ভাষ্য, ‘পাকিস্তানের সামনে ভালো একটা সুযোগ এসেছিল বড় সংগ্রহ দাঁড় করানোর। কিন্তু আমরা দেশভাগের পর থেকে এই একই ভুল করে আসছি। ব্যাটিং বারবার আমাদের ডুবাচ্ছে। আমাদের জুটি গড়া দরকার ছিল, বাজে বল পেলে বাউন্ডারির চেষ্টা করতে হতো। পাকিস্তানের সামনে ৩৫০-৪০০ রান করার সুবর্ণ সুযোগ ছিলো।’

প্রথম ম্যাচ হারলেও এখনও সিরিজে কামব্যাক করার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। শোয়েব মনে করছেন, সিরিজ জয়ের জন্য ব্যাট হাতে এগিয়ে আসতে হবে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমকে। যিনি প্রথম ম্যাচে দুই ইনিংসে সাকুল্যে করতে পেরেছেন ৬৯ রান।

শোয়েব বলেছেন, ‘পাকিস্তানের কোনো তারকা ব্যাটসম্যান রান করতে পারেনি। আপনি যদি বড় ব্যাটসম্যান হতে চান, নিজের নাম করতে চান, তাহলে এগুলোই আদর্শ পরিস্থিতি। আপনি ১০৭ রানের লিড কাজে লাগাতে না পারলে, যত বড় ব্যাটসম্যানই হোন না কেন, কোনো কাজ নেই আপনাকে দিয়ে।’

তিনি আরও যোগ করেন, ‘শান মাসুদ দুর্ভাগা (দুই ইনিংসে ১৫৬ ও ০) ছিলো, তবে সে নিজের অংশটা করে দিয়েছে। আসাদ শফিক রান আউট, তার নিজেরই ভুল। তবে বাবর আজমকে আরও ভাল কিছু করতে হবে। কারণ এভাবে আপনি নিজের নাম বানাতে পারবেন না। আপনি ভালো খেলোয়াড় হতে পারেন কিন্তু নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *