দেশে করোনায় মৃত্যু ১০ হাজার, ২৪ ঘন্টায় ৯৪

দেশে করোনায় মৃত্যু ১০ হাজার, ২৪ ঘন্টায় ৯৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ১০ হাজার ৮১ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

একদিনে ৫ হাজার ৯১৫ জনের সুস্থ হয়ে ওঠার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *