দেশে তিন মাস পর সর্বোচ্চ করোনা শনাক্ত

দেশে তিন মাস পর সর্বোচ্চ করোনা শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৪ জনের, যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর ১১৭৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৭ জনের।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে।

এদিকে গত একদিনে ২৩ হাজার ৬২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৪৩৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন।

উল্লেখ্য, আগের দিন বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৮৯২ জনের শরীরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *