দেশে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন

দেশে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে ফাইজারের টিকা আসছে আগামী রবিবার। এর আগে বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে করোনা মোকাবেলায় এই টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

এ নিয়ে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের টিকাসহ চারটি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হলো।

গতকাল ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে জানানো হয়, ফাইজারের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল পার্ট, সিএমসি পার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস মূল্যায়ন অনুমোদনের জন্য সরকার গঠিত নির্দিষ্ট কমিটি ২৫ মে সুপারিশ করে। এর ভিত্তিতে জরুরি ব্যবহারের জন্য তা অনুমোদন দেওয়া হলো।

একই সঙ্গে জানানো হয়েছে, এই টিকা ১২ বছর এবং তার চেয়ে বেশি বয়সের ব্যক্তির জন্য ব্যবহারযোগ্য। তবে বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের মধ্যে এই টিকা দেওয়া হবে। টিকাটি দুই ডোজের। প্রথম ডোজের তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

টিকাটি দুই ডোজের। প্রথম ডোজের তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এই টিকা সংরক্ষণ তাপমাত্রা মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস। তবে এই টিকা পাঁচ দিন ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *