দেশে ফিরলেন সৌদিতে আটকা ৪১২ বাংলাদেশি

দেশে ফিরলেন সৌদিতে আটকা ৪১২ বাংলাদেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৌদি আরবে আটকে পড়া ৪১২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

শনিবার (১১ জুলাই) দেশটির দাম্মাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় আসেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

করোনা মহামারীর কারণে সারা বিশ্বে ফ্লাইট চলাচল সীমিত করা হয়। বাংলাদেশ থেকেও ১৭টি আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। এতে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ থেকে লন্ডন ও চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল করছে। এছাড়া ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। আর আগামী ১৩ ও ১৪ জুলাই থেকে আবারও দুবাই এবং আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালানো শুরু করবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *