দেশে বন্ধ হচ্ছে না অনিবন্ধিত মোবাইল সেট

দেশে বন্ধ হচ্ছে না অনিবন্ধিত মোবাইল সেট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে এখন থেকে আর কোনো অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। গ্রাহক ভোগান্তি বিবেচনায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

মি. জব্বার আজ শুক্রবার (২২ অক্টোবর) বিবিসিকে জানান, পহেলা অক্টোবর থেকে কোনো মোবাইল ফোন চালু করতে গিয়ে অবৈধ চিহ্নিত হলে তা বন্ধের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আর হচ্ছে না।

এ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। এখন থেকে মোবাইল ফোন সেট চালু করলে স্বয়ংক্রিয়ভাবে তার নিবন্ধন হবে।

বিটিআরসি এর আগে একাধিকবার অনিবন্ধিত হ্যান্ডসেট ব্যবহার করা যাবে না বলে সময়সীমা নির্ধারণ করলেও সিদ্ধান্ত চূড়ান্তভাবে বাস্তবায়ন করতে পারেনি।

সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “আমরা দেখেছি, এখনো ৭০% মানুষ ফিচার ফোন ব্যবহার করে। অনেকে ইন্টারনেট ব্যবহার করেন না। বা মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। এসব ক্ষেত্রে নিবন্ধন করা মুশকিল।”

মি. জব্বার জানান “প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আমাদের বলেছেন, জনগণের ভোগান্তির কারণ হয়, এমন কোনো কাজ আমরা করবো না। তার পরামর্শে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

মি. জব্বার বলেন, “যারা লাগেজে করে মোবাইল বিদেশ থেকে আনেন তারা দুটো ফোন শুল্কমুক্ত আনতে পারেন। আবার ছ’টা ফোন আনতে গেলে শুল্ক দিতে হয়। আমাদের মোবাইলের আইএমইআই নম্বরে ডাটাবেস তৈরির যে কাজ চলছে সেটা অব্যাহত থাকবে।”

এছাড়া অবৈধ ফোনের ট্যাক্স, ভ্যাট এসব দিক দেখা রাজস্ব বোর্ডের কাজ বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, যেহেতু মোবাইলে ডাটাবেস থাকছে রাজস্ব বোর্ডের দরকার হলে তারা তথ্য ব্যবহার করতে পারবে।

সুত্র: বিবিসি বাংলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *