দেশের তিন বিভাগে ভারী বর্ষণের আভাস

দেশের তিন বিভাগে ভারী বর্ষণের আভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামীকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দেশের তিন বিভাগ অর্থাৎ খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বর্ষণের আভাস রয়েছে।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু দেশের ওপর মােটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ ধাকবে ১০-১৫ কিলোমিটার।

পরবর্তীতে বুধবার (২২ সেপ্টেম্বর) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টি/বজ্রবৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *