পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম জেলা পুলিশ শহরের আনোয়ারায় অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি সেলফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নগরীর হালিশহর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ মম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।
গ্রেফতার তিনজন হলো- কক্সবাজারের মাহমুদুল হক (২৩), মো. ইব্রাহিম (২৬) ও জাহেদ হোসাইন (২৫)।
পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবার চালান উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি সেলফোন জব্দ করা হয়েছে। টেকনাফ থেকে এসব ইয়াবার চালান চট্টগ্রাম আসছিল। কার কাছে এসব চালান পৌঁছনোর কথা ছিল তা খুঁজে বের করা হবে।
এসময় চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
/এএ


