ধর্ষণের আসামি খুন, গলায় ঝোলানো চিরকুট

ধর্ষণের আসামি খুন, গলায় ঝোলানো চিরকুট

পাথেয় রিপোর্ট : আবারো স্বীকারোক্তি লেখা ধর্ষণ মামলার এক আসামির লাশ ঝালকাঠির রাজাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আঙ্গারিয়া গ্রামের পরিত্যাক্ত একটি ইটভাটার পাশ থেকে রাকিব হোসেন মোল্লা (২৮) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার গলায় ঝোলানো ছিল ‘ধর্ষকরা সাবধান’।

রাকিব পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের কালাম মোল্লার ছেলে। রাকিব ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়তেন। সে ভান্ডারিয়া থানার একটি ধর্ষণ মামলার আসামি। এক সপ্তাহ আগে গত ২৬ জানুয়ারি কাঁঠালিয়ার বীণাপানি গ্রামের একটি মাঠ থেকে এ মামলার অপর আসামি সজল জোমাদ্দারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, দুপুরে আঙ্গারিয়া গ্রামের একটি ইটভাটার পাশে রাকিবের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথায় গুলিবিদ্ধ ও শরীরের বিভিন্নস্থানে ক্ষত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। নিহতের বুকে লেমিনেটিং করা একটি কাগজে লেখা ছিল ‘আমি পিরোজপুরের ভান্ডারিয়ার কারিমা আক্তারের ধর্ষক রাকিব। ধর্ষণের পরিণতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।’ খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. মোজাম্মেল হক রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভান্ডারিয়া ও রাজাপুর থানা পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি সকাল ১১টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের বাড়ি থেকে পাশের হেতালবুনিয়া নানা বাড়ি বেড়াতে যাওয়ার পথে এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে পানের বরজের ভেতর ধর্ষণ করা হয়। এ মামলায় সজল ও রাকিবকে আসামি করে ১৪ জানুয়ারি ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *