ধোলাই হয়ে টেস্ট র‌্যাংকিংয়েও বিপত্তিতে বাংলাদেশ

ধোলাই হয়ে টেস্ট র‌্যাংকিংয়েও বিপত্তিতে বাংলাদেশ

ধোলাই হয়ে টেস্ট র‌্যাংকিংয়েও বিপত্তিতে বাংলাদেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সিরিজটি ২-০ ব্যবধানে হেরে ঘরের মাঠে ধোলাই হওয়ার লজ্জা পেতে হয়েছে মুমিনুলদের। একই সঙ্গে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে মূল্যবান ৪ রেটিং হারাতে হয়েছে। অন্যদিকে সিরিজ জিতে ৩ রেটিং পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ছিল ৭৭। আর বাংলাদেশের ছিল ৫৫। আর সিরিজ শেষে বাংলাদেশের রেটিং ৫১। অবস্থান যথারীতি র‌্যাংকিংয়ের নবম স্থানে। আর ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৮০। তারা আছে অষ্টম স্থানে। ১১৮ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ১১৮ রেটিং ভারতেরও। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে শীর্ষে কিউইরা।

১১৩ রেটিং নিয়ে তৃতীয়স্থানে অস্ট্রেলিয়া। চতুর্থ থেকে সপ্তমস্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩ রেটিং বেশি নিয়ে এগিয়ে লঙ্কানরা।

বাংলাদেশ এখন নবম অবস্থানেই আছে তবে রেটিং পয়েন্ট ৫১।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *