নওফেলকে মন্ত্রী পরিষদ থেকে অপসারণ করতে হবে : ইসলামী আন্দোলন

নওফেলকে মন্ত্রী পরিষদ থেকে অপসারণ করতে হবে : ইসলামী আন্দোলন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানীমূলক বক্তব্যে দেশে সঙ্কট সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব বলেন।

বিবৃতিতে তারা জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর শ্রদ্ধাভাজন ধর্মীয় নেতাদের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানীমূলক বক্তব্য দিয়ে শিক্ষা-উপমন্ত্রী নওফেল সংখ্যালঘু সম্প্রদায়ের বাহ বাহ নিতে চাচ্ছে। নওফেল সরকারের একজন মন্ত্রী হয়ে সন্ত্রাসীর ভাষা ব্যবহার করে কী বুঝাতে চাচ্ছেন।

নেতৃদ্বয় বলেন, নওফেল দেশের শীর্ষস্থানীয় ওলামা কেরাম, ধর্মীয় নেতা এবং তৌহিদী জনতার বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য দিয়ে নিজের সর্বনাশ করেছেন। দেশের কোন ইসলাম নেতা বা ওলামায়ে কেরাম বঙ্গবন্ধুকে অসম্মান করে বক্তব্য দেননি।

তারা বলেন, বঙ্গবন্ধু শুধু কোন দল বা গোষ্ঠীর নেতা নন। স্বাধীনতার স্থপতি হিসেবে তাকে সবাই সম্মান করে। সঠিক পদ্ধতিতে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনার অধিকার সবারই আছে।

নেতৃদ্বয় বলেন, ভাস্কর্যের নামে বঙ্গবন্ধুর মূর্তির পরিবর্তে আল্লাহর নিরানব্বই নাম খচিত মিনার নির্মাণের দাবি করা যে বঙ্গবন্ধুর অসম্মান নয় বরং তাকে আরো শ্রদ্ধার আসনে বসানো, একথা যে উপলব্ধি করতে পারে না সে কি করে বিরানব্বই ভাগ মুসলমানের দেশের শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব পায়, তা আমাদের বুঝে আসে না।

নওফেলকে ক্ষমা চাইতে হবে জানিয়ে তারা বলেন, উপ-মন্ত্রী নওফেল দেশের সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ ও তৌহিদী জনতার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে দেশের বহত্তর জনগোষ্ঠীর অন্তরে আঘাত করেছেন। এরূপ ধৃস্টতাপূর্ণ বক্তব্যের জন্য দেশবাসীর সামনে নওফেলকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি নওফেলকে শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *