পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, খোলস পাল্টে নতুন নামে আসলেও জামায়াত ইসলামীর রাজনীতি করার কোন অধিকার নেই। শনিবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, জামায়াতের সংস্কারপন্থীদের উদ্দেশ্য কী, তারা মুক্তিযুদ্ধের সময়ের কর্মকাণ্ডের কারণে দুঃখ প্রকাশ করে কি না, সেসব বিষয় পর্যবেক্ষণ করা যেতে পারে।
এসময় সম্প্রতি বিএনপির নির্বাচিত প্রার্থীর শপথের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির এমপিদের উপর সরকারের কোন চাপ নেই বরং তারা নৈতিক দায়িত্ব থেকে শপথ নিয়েছেন।’


