নবাবগঞ্জে সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনা

নবাবগঞ্জে সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে। তবে দুই সেনা কর্মকর্তা পাইলট নিরাপদে উদ্ধার হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত উড়োযানটি সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ইমারজেন্সি ল্যান্ডিং প্রসিডিউরের সময় হেলিকপ্টারটি একটি জলাশয়ে দুর্ঘটনাজনিত জরুরি অবতরণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আর্মি এভিয়েশনের বেল-২০৬ হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করছিল। সেটি ‘জরুরি অবতরণ পদ্ধতি’ (Emergency Landing Procedure) অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সেটি ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে দুর্ঘটনাজনিত জরুরি অবতরণে বাধ্য হয়।

হেলিকপ্টারে থাকা দুজন পাইলটকে (লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামস) উদ্ধার করে ঢাকার সিএমএইচে আনা হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত।

আইএসপিআর আরও জানায়, ওই এলাকা এবং হেলিকপ্টারটির নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে। তাছাড়া পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস থেকে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *