নবীজিকে চিঠি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বৃহস্পতিবার

নবীজিকে চিঠি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বৃহস্পতিবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায় ২০১৯’ পুরস্কার বিতরণী আগামী ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এতে পবিত্র রবিউল আউয়াল মাসজুড়ে আওয়ার ইসলামের আয়োজনে সিরাতুন্নাবী সা. কুইজ প্রতিযোগিতার ৩০ জন বিজয়ীকেও পুরষ্কৃত করা হবে।

এতে দেশবরণ্য আলেম-ওলামা, লেখক ও কবি-সাহিত্যিকগণ ও ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসা মদিনায়’ এর সকল অংশগ্রহণকারীসহ বিভিন্ন স্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থী উপস্থিত থাকবেন।

প্রতিযোগিতায় অংশ নেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশুকিশোর ও তরুণদের মধ্যে মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনচর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলামের উদ্যোগে আয়োজিত নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায় প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আওয়ার ইসলাম পরিবারকে রীতিমত অভিভূত করেছে।

নবীজিকে ভালোবেসার নজরানা দিয়ে পাঠকরা লিখেছেন অসংখ্য চিঠি। সারাদেশ থেকে নবিপ্রেমিরা চিঠিতে চিঠিতে রাসুলের প্রেমের কথা লিখেছে মানের মাধুরি মিশিয়ে। সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে ফলাফল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।

প্রতিযোগিতার জন্য বিচারক ছিলেন, স্বপ্নচারী লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আহমেদ সেলিম রেজা ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর।

‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতায় এবারে প্রথম পুরষ্কার হিসেবে রয়েছে, প্রিয় নবীর রওজা মোবারক জিয়ারত ও পবিত্র ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে একটি করে ‘বাই সাইকেল’। এছাড়া অন্য সাতজন প্রতিযোগিকে দেওয়া হবে আকর্ষণীয় মূল্যেই বই।

এ আয়োজনের টাইটেল স্পন্সরে রয়েছে তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলস। পুরস্কার সহযোগিতায় আরও রয়েছে মাকতাবাতুল আখতার, রকমারি ডটকম, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম এবং সারফ ফার্মাসিউটিক্যাল ইউনানি বাংলদেশ লি.।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *