নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ত্রাণ চাইল হ্যাকাররা

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ত্রাণ চাইল হ্যাকাররা

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ত্রাণ চাইল হ্যাকাররা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছে টুইটার কর্তৃপক্ষ।

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণের জন্য সহায়তা দিতে ফলোয়ারদের প্রতি আহ্বান জানিয়ে মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি টুইট করা হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে এই সহায়তা দেওয়ার জন্য ফলোয়ারদের বলা হয়েছিল। টুইটার জানিয়েছে, তারা এ ধরনের কর্মকা- নিয়ে অবহিত এবং মোদির টুইটার অ্যাকাউন্ট নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

গত জুলাই মাসে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর মোদির অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটল।
জুলাই মাসে যাঁদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক।

টুইটারের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী সময়ে মোদির অ্যাকাউন্ট থেকে এসব ট্ইুট সরিয়ে নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *