নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৮

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২ মার্চ) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।

Related Articles