পাথেয় রিপোর্ট : আজ থেকে গুনলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আছে আর মোটে অল্প ক’দিন। ইতিমধ্যেই প্রতীক পেয়ে সব প্রার্থীরাই নিজ নিজ এলাকায় তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। দেশের সব জেলাতেই প্রার্থী বন্টনের পর প্রার্থীদের প্রতীকও বন্টন করেছে রাজনৈতিক দলগুলো।
সেভাবেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওসমান ভ্রাতৃদ্বয়সহ নারায়ণগঞ্জের ৫টি আসনে ৩৫ জন প্রতীক পেয়েছেন।
সোমবার সকালে রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক) মো. রাব্বী মিয়া আনন্দঘন পরিবেশে তাদের হাতে প্রতীক তুলে দেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে প্রতীক পেয়েছেন ৭ জন। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইমদাদুল্লাহ ‘হাতপাখা’, বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান ‘ধানের শীষ’, জাতীয় পার্টির প্রার্থী মো. আজম খান ‘লাঙ্গল’, আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী ‘নৌকা’, কামিউনিস্ট পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দন ‘কাস্তে’, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ‘সিংহ’, জাকের পার্টির প্রার্থী মাহ্ফুজুর রহমান ‘গোলাপ ফুল’ প্রতীক পেয়েছেন।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে প্রতীক পেয়েছেন ৪ জন। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাসির উদ্দিন ‘হাতপাখা’, কমিউনিস্ট পার্টির মো. হাফিজুল ইসলাম ‘কাস্তে’, বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদ “ধানের শীষ”, আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবু ‘নৌকা’ প্রতীক পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে প্রতীক পেয়েছেন ৮ জন। এদের মধ্যে বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটএফ) প্রার্থী মজিবুর রহমান(মানিক) ‘ফুলের মালা’, বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ‘ধানের শীষ’, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাও. মো. ছানাউল্লাহ নূরী ‘হাতপাখা’, কমিউনিস্ট পার্টির প্রার্থী আ. সালাম বাবুল ‘কাস্তে’, জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা ‘লাঙ্গল’ স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার ‘সিংহ’, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী এএনএম ফখর উদ্দিন ইব্রাহিম ‘তারা’, জাকের পার্টির প্রার্থী মুরাদ হোসেন জামাল ‘গোলাপ ফুল’ প্রতীক পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রতীক পেয়েছেন ৮জন। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান ‘নৌকা’, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী জসীম উদ্দিন ‘বটগাছ’, সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী সেলিম মাহমুদ ‘মই’, কমিউনিস্ট পার্টির প্রার্থী ইকবাল হোসেন ‘কাস্তে’, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পার্টির প্রার্থী মনির হোসাইন কাশেমী ‘ধানের শীষ’, বাংলাদেশ বিল্পবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মাহমুদ হোসেন ‘কোদাল’ বাংলাদেশ ন্যাপ পার্টির প্রার্থী মো. ওয়াজি উল্লাহ মাতব্বর অজু ‘গাভী’, ইসলামামী আন্দোলন বাংলাদেশ পার্টির প্রার্থী মুহাম্মদ শফিকুল ইসলাম ‘হাতপাখা’ প্রতীক পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে প্রতীক পেয়েছেন ৮ জন। এদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান ‘লাঙ্গল’, জাকের পার্টির প্রার্থী মোর্শেদ হাসান ‘গোলাপ ফুল’ বিএনপির প্রার্থী এসএম আকরাম ‘ধানের শীষ’, কমিউনিস্ট পার্টির প্রার্থী মন্টু চন্দ্র ঘোষ ‘কাস্তে’, সমাজতান্ত্রিক দল বাসদ এর প্রার্থী আবু নাঈম খান বিল্পব ‘মই’, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ পার্টির প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ‘চেয়ার’, খেলাফত মজলিস পার্টির প্রার্থী হাফেজ মো. কবির হোসেন ‘দেওয়াল ঘরি’, ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির প্রার্থী আবুল কালাম ‘হাতপাখা’ প্রতীক পেয়েছেন।
রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক) মো. রাব্বী মিয়া বলেন, আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচারণা চালাতে বলা হয়েছে।


